,

নড়াইলে খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর

news-image

মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মানহানি মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জামিন শুনানি শেষে এ আদেশ দেন নড়াইল জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ।

গত ৩০ মে বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাড

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইল সদর আদালতে মানহানি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়াকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। নির্ধারিত সময়ে খালেদা জিয়া আদালতে হাজিরা না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে ওই বছরের ২৫ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে যানবাহন ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় কুমিল্লায় চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন করেছেন তার আইনজীবী। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন করেন অ্যাডভোকেট মাসুদ রানা।

খালেদার আইনজীবী মাসুদ রানা জানান, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর