,

গাজীপুরে সিটি নির্বাচনে জিতেই রয়েছে আওয়ামী লীগ!

news-image

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কষ্টটা অনেক কম হবে বলে মনে করেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলেছেন, ঢাকার প্রবেশমুখ গাজীপুর শিল্পাঞ্চল ও ব্যবসায়ীদের অভয়ারণ্য এবং আওয়ামী লীগের ঘাঁটি। টুকটাক কিছু অভ্যন্তরীণ কোন্দল ছিলো-যা নির্বাচনে জেতার জন্য বাধা নয়। তারপরও গত দুই মাসে এই কোন্দল প্রায় নেই বললেই চলে।

আওয়ামী লীগ দলীয় সূত্র বলছে, গাজীপুর সিটিতে জয়টা আওয়ামী লীগের একটা প্রেস্টিজের ব্যাপার। এখানে হারতে চায় না দল। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে গাজীপুরের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন, দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো বিরোধীতা করা যাবে না।

একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, এ জেলাকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবেও মনে করে ক্ষমতাসীন দল। সেজন্যই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এত বেশি মনোযোগ আওয়ামী লীগে। খুলনার চেয়ে কম কষ্টে গাজীপুরে জিতবে আওয়ামী লীগের প্রার্থী। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, গাজীপুর ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। খুলনার থেকে এখানে সহজে জয় পাওয়া যাবে। স্থানীয় রাজনীতিতে কিছুটা জটিল অবস্থা ছিল। ইতোমধ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপে তা সমাধান করা হয়েছে।

দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েই আছে। এখানে বিএনপির অভিযোগ ছাড়া আর কিছু নেই। আগে থেকেই অভিযোগ করছে ভরাডুবির বিষয়টি জেনে। এই নির্বাচনে দলীয় পলিসি, প্রচারণা এবং সেখানকার নির্বাচনী পুরো পরিবেশ নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করেই রেখেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, এখানে জয় নিশ্চিত। বিএনপির প্রার্থীর ভরাডুবি জেনেই দলটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, গাজীপুর নির্বাচন নিয়ে আওয়ামী লীগে কোনও দুর্ভাবনা নেই।

সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, গাজীপুরে আওয়ামী লীগের অবস্থান বরাবরের মতই শক্তিশালী। এবার এই অবস্থার আরও উন্নতি ঘটেছে। নিজেদের অবস্থান ভালো নয় বলেই বিএনপি আগেই অভিযোগ ফেঁদে বসেছে।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। সেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর