,

একরাম হত্যার অডিওতে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রমাণ : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাউন্সিলর একরামুল হক হত্যার অডিও প্রকাশের পর প্রমাণ হয়েছে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে এক ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন ফখরুল। ধানমণ্ডির ফখরুদ্দিন কনভেনশন সেন্টারে ‘জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ, রংপুর মেডিকেল কলেজ’ ইফতার মাহফিলের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, দুঃশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই অভিযানকে আমরা শুরু থেকে প্রশ্নবিদ্ধ করেছি।

চলমান মাদকবিরোধী অভিযানে শতাধিক মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। এরই মধ্যে টেকনাফের যুবলীগ নেতা একরাম ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনা নিয়ে একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একরামের পরিবারের অভিযোগ, একরামকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের টার্গেটে কক্সবাজারে কমিশনার একরামকে হত্যা করা হলো। এলাকার সবাই বলছেন তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। প্রকাশিত অডিও প্রমাণ করে- অভিযান সরকার ভিন্নদিকে প্রবাহিত করছে। এভাবে বিচারবহির্ভূত হত্যা চলতে পারে না। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে দেশের সবকিছুতে অচলাবস্থা। সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সুশাসন বলতে কিছু নেই। যে কারণে জনজীবন অতিষ্ঠ আজ। কেউ কোথাও বিচার পায় না। না আদালতে, না অন্য কোথাও।

এই অবস্থা চলতে দেয়া যায় না উল্লেখ করে মির্জা ফখরুল সমগ্র জাতিকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এখন সময় এসেছে। আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সব স্তরের জনগণ নিয়ে গণআন্দোলনের মাধ্যমে এ দানবীয় সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?