,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির ইফতারে হামলার ঘটনায় এরশাদের নিন্দা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা এবং সংসদ সদস্য জিয়াউল হক মৃধার গাড়ি ভাঙচুরসহ রোজাদারদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

একই সঙ্গে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শনিবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ইতিপূর্বেও ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জনসমাবেশ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক বাধা দেয়া হয়েছে।

তিনি বলেন, যারা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হচ্ছে তারা সরকারি দলের নাম ব্যবহার করছে।

সেই একই সন্ত্রাসী গোষ্ঠী ৩১ মে তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা চালিয়ে রোজাদারদের আহত করেছে।

ওই সময় ইফতার মাহফিল হলে সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করে। সে সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে হামলাকারীদেরই সহযোগিতা করেছে এবং মামলা নিতেও গড়িমসি করে।

কেন এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?