,

গিয়াস কাদের চৌধুরীর বক্তব্য বিএনপির ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ : হাছান মাহমুদ

news-image

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করে যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যাক্তিগত বক্তব্য নয়। তা বিএনপি জামাতের ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির রাউন্ড টেবিলে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত দৈনিক ইত্তেফাকের প্রতিষ্টাতা সম্পাদক, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, গিয়াস কাদের যদি বিএনপির ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি না বলতেন তাহলে গতকাল কিভাবে সে হুলিয়া মাথায় নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকে। প্রশাসনকে বলবো অবিলম্বে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বিএনপি জামাত যে ষড়যন্ত্র করছে তা বের করা হোক।

বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জামিন দেওয়া এবং বাতিল করা আদালতের এখতিয়ার এখানে সরকারের ভূমিকাটি কি তা আমার বোধগম্য নয়।

বেগম জিয়ার বহু আগেই জেলে যাওয়া কথা ছিলো উল্লেখ করে তিনি বলেন, এই বেগম জিয়া কে? যিনি ১৫ই আগস্টকে উপহাস করার জন্য এবং খুনিদের উৎসাহিত করার জন্য নিজের জন্মের তারিখ বদলে ১৫ই আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেন। তারা যখন ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় এবং তার পুত্রের তত্বাবধানে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, সাবেক এমপি আহসান উল্লাহ মাষ্টারকে হত্যা করেছিল এবং হত্যাকা-ের পর সংসদে নিন্দা প্রস্তাবও আনতে দেয়নি।

এম এ জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শাহে আলম মুরাদ, আকতার হোসেন, এ্যাড. সাজোয়ার হোসেন, সাদেক সিদ্দিকি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর