,

কারাগারে খালেদা জিয়ার ঈদ, বিকালে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক: সর্বোচ্চ আদালতের আদেশের ফলে ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে যাওয়ার পর বৈঠকে বসতে যাচ্ছেন দলটির সিনিয়র নেতারা।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ও নির্বাচনপূর্ব জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও বিএনপি নেতারা সিদ্ধান্তে উপনীত হবেন।

এর আগে কারাবন্দি খালেদা জিয়াকে কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আগামী ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন আপিল বিভাগ। ফলে ঈদুল ফিতরের আগে খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি আটকে যায়।

এদিকে ঢাকায় করা মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকার সংশ্লিষ্ট আদালতে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

অন্যদিকে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় জামিন ও মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি অবকাশকালীন ছুটির পর পর্যন্ত মুলতবি করেন।

সর্বোচ্চ আদালতের এসব আদেশের পর বিএনপি অভিযোগ করে, খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লার মামলায় খালেদা জিয়া কারাগারে থাকতে পারেন না। এটি মিথ্যা-বানোয়াট মামলা। তিনি নির্দোষ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?