,

সাকিব-মাশরাফি নির্বাচন নিয়ে এখন ভাবছে না : কাদের

news-image

জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানো নিয়ে চিন্তাভাবনা করছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক বৈঠক এ মন্তব্য করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে কোনো ভাবনা চিন্তা তাদের নেই। বিশ্বকাপের পরেই দেখা যাবে কে কে নির্বাচন করবে এবং কীভাবে করবে, কোন আসন থেকে করবে। এগুলো আলাপ আলোচনা পর্যায়ের রয়েছে। বিশ্বকাপের আগে তারা কিছু মনস্থির করেনি, এটা সাকিব আল হাসান আমাদেরকে জানিয়েছে।’
দলের পক্ষ থেকে ক্রিকেটার মাশরাফি-সাকিবের নির্বাচনে দাঁড়ানোর কথা বলা হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা কেন বলব? তারা বলছে, এখন তারা ইলেকশন নিয়ে চিন্তাভাবনা করছে না।’কাদের আরও বলেন, ‘কালচার, স্পোর্টস এবং মিডিয়া-এখানে যারা আওয়ামী লীগের প্রার্থী হবেন তাদের উইনেবল হতে হবে এবং এ ব্যাপারে সবার নামই লিস্ট করা আছে।’
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, ‘উনি কী বলেছেন যে আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছেন? উনি বলেছেন, অমুক জায়গায় প্রার্থী হচ্ছেন? তিনি বলেছেন যে এরা (মাশরাফি-সাকিব) প্রার্থী হলে আমি ভোট দেব।’এর আগে মঙ্গলবার শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের মাশরাফির নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী।মন্ত্রী বলেন, ‘মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন।’ মাশরাফি কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  মুস্তফা কামাল বলেন, ‘যে কোনো দল থেকে করতে পারেন.. বিএনপি থেকে করলেও আপনারা তাকে ভোট দেবেন।’ মাশরাফি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর