,

সন্ত্রাসী ও গডফাদারদের গোপনে বিদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে : রিজভী

news-image
সন্ত্রাসী ও গডফাদারদের শুধু ছেড়ে দেওয়া হচ্ছে না, তাদের গোপনে বিদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী জোসেফদের ছেড়ে দেওয়া হচ্ছে আর খালেদা জিয়ার জামিন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০মে) রাজধানীর নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, অপরাধীকে প্রশ্রয় দিয়ে সরকার সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বেআইনী পন্থায়। অনেকে ক্ষমতার কানেকশন মজবুত থাকার কারনে কপাল জোরে গডফাদার’রা বেঁচে যাচ্ছে। যারাই আওয়ামী লীগ ও আমাদের নেত্রীকে স্পর্ধা দেখাবে তাদেরকে সাইজ করা হবে। এতে আওয়ামী চেতনায় রাঙ্গানো পুলিশের সাথে সাথে দলীয় অপরাধীদেরকে দায়িত্ব দেয়া হয়েছে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের জীবন, সহায়-সম্পদ সবকিছু বিপন্ন করার জন্য।
তিনি বলেন, হত্যা লীলায় আইন শৃঙ্খলা বাহিনী রাজনির্দেশ পালনে খুবই তৎপর। পুলিশ শেখ হাসিনার লাঠিয়াল, জনপ্রশাসন শেখ হাসিনার নায়েব-গোমস্তা। নির্বাচন কমিশন শেখ হাসিনার একতরফা নির্বাচন ঘোষনার মাইক্রোফোন এবং বিচার বিভাগের একচ্ছত্র প্রভুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা নিজেই।
বিএনপির এ নেতা বলেন, ন্যায় বিচার ও সুশাসন আওয়ামী সরকারের বিদ্রুপের পাত্রে পরিণত হয়েছে। আর সেজন্য চলছে বিরোধী দলের শেষ চিহ্ন মুছে দেয়ার মহা আয়োজন। সেজন্য এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনে স্বস্তি নেই, কেন বেগম জিয়ার প্রতি মানুষের এতো সমর্থন। মিথ্যা মামলায় অন্যায় সাজার অত্যাচারী নিষ্ঠূর বল প্রয়োগ করার পরেও বেগম খালেদা জিয়া এখনো অদম্য ও দৃঢ় মনোবল নিয়ে সকল নিপীড়ণকে সহ্য করছেন।
সুচিকিৎসা না দিয়ে প্রতি মূহুর্তে তাঁর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাঁর চিকিৎসায় বাধা দেয়া হচ্ছে। প্রতি মূহুর্তে তাঁর শারীরিক ব্যথা যন্ত্রণাকে আরও তীব্র করার জন্যই তাঁকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। বেগম জিয়াকে দেয়া চিকিৎসকদের সকল ব্যবস্থা পত্র কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে। এটিও গণতন্ত্র ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার এক গভীর ষড়যন্ত্রেরই অংশ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?