,

দেশে এখন হরণতন্ত্র চলছে : মির্জা ফখরুল

news-image

সরকার তার ক্যাডার বাহিনী দিয়ে দেশ চালাচ্ছে যেখানে আইনের শাসনকে নিরুদ্দেশে পাঠানো হয়েছে, বর্তমানে দেশে গণতন্ত্র নেই, এখন হরণতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বিকার স্বৈরাচারের বেপরোয়া রাজত্বের কারণেই যুবলীগ-ছাত্রলীগ একটি আগাসী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এদের হাতে মানুষের জানমালের কোন নিরাপত্তা আজ ভয়াভয়ভাব বিপন্ন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, একদিকে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর নামে সারাদেশে বেআইনীভাবে মানুষ হত্যা করা হচ্ছে আর অন্যদিকে তাদের গডফাদারদের ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া হচ্ছে, এধরণের অনাাচারের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বলেই দেশে চরম নৈরাজ্য বিস্তার লাভ করেছে।

তিনি বলেন, এভাবে সরকার দেশের জনগণকে ভীত সন্ত্রস্ত রেখে আগামীতে আবারও জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করার চক্রান্তে লিপ্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী’র চট্টগ্রামস্থ ছাত্রলীগ-যুবলীগের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মহাসচিব।

এছাড়া গতকাল ঢাকার ৭৪, দিলকুশায় শিল্প মন্ত্রণালয় থেকে একজন ম্যাজিষ্ট্রেট পুলিশ সঙ্গে নিয়ে এসে ‘দৈনিক দেশ জনতা’র অফিস উচ্ছেদ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর