,

স্থগিতই থাকছে খালেদা জিয়ার জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের উপর আপিল বিভাগের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশের উপর স্থগিত আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আগামী ২৪ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে এ সময়ের মধ্যে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলেছেন।

বৃহস্পতিবার সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের উপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ মে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিএনপির চেয়ারপারসনের জামিন স্থগিতাদেশ দিয়ে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

তার আগের দিন ২৮ মে সোমবার কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার ছয় মাসের জামিন দেন। তবে একই বেঞ্চ নড়াইলের মানহানি মামলা ‘উত্থাপিত হয়নি’ মর্মে তার জামিন আবেদন খারিজ করে দেন।

এদিন দুপুরেই হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ।

এর আগে গত ২০ মে তিন মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর মধ্যে কুমিল্লায় পেট্রলবোমা মেরে অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে একটি ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং নড়াইলে মানহানির অভিযোগে করা একটি মামলা। এসব জামিন আবেদনের ওপর গত ২২, ২৩ ও ২৪ মে শুনানি হয়। গত ২৭ মে রোববার শুনানি শেষ হয়।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নিতে হবে। পাশাপাশি তিনটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?