,

জোটবদ্ধভাবে চেষ্টা চালাচ্ছে আ.লীগ ও বিএনপি

news-image

জুলাই মাসে হতে পারে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। সে দিকে লক্ষ্য রেখেই আওয়ামী লীগ ও বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচনের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে ১৪ দল ও জাতীয় পার্টির সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছে খায়রুজ্জামান লিটন। আর বিএনপির সম্ভাব্য প্রার্থী মোসাদ্দেক বুলবুল জামায়াতকে পাশে পাবে বলে আশা করছেন।

বিএনপি প্রার্থীর দুশ্চিন্তার কারণ হতে পারে জামায়াত। এরই মধ্যে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন সিদ্দিকুর রহমান। তবে বুলবুল আশাবাদী শেষ পর্যন্ত বিশ দলীয় জোটের সবাইকেই কাছে পাবেন তিনি।

বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, দলীয় প্রার্থী হিসেবে যে তারা একজনকে অনুমোদন দিয়েছে এটা তাদের দলীয় নিজস্ব ব্যাপার।তবে জোট আকারে যখন বসা হবে সেখানে প্রার্থী, এলাকা, এলাকার রাজনীতি ও অন্যান্য সকল বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণ করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।

রাজশাহীতে ১৪ দলীয় জোটের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খানিকটা ভাবাতে পারে খায়রুজ্জামান লিটনকে। যদিও লিটন তেমনটা মনে করেন না।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেছেন, মহাজোটের ভূমিকা হিসেবে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা পালন করছে। নির্বাচনকে ঘিরে তারাও প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, একটা দূরত্ব আছে, সেই দূরত্ব দূর করার জন্য সকলকেই উদ্যোগ নিতে হবে। সিটি করপোরেশন নির্বাচনটি যনি অনুকূলে আনতে হয় তাহলে এখানেও ১৪ দলকে মাঠে নামানোর ব্যাপারে উদ্যোগী হতে হবে। বিষয়টি নির্ভর করছে আওয়ামী লীগ ও প্রার্থীর ওপর।

শেষ পর্যন্ত বড় দুই দলের কাছে কাউন্সিলর পদে ছাড় পাওয়ার দাবি করতে পারে জোট- মহাজোটের ছোট দলগুলো। তবে মেয়র পদে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল প্রার্থী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?