,

শিল্পকারখানা স্থাপনে মান বজায় রাখতে কঠোর হতে হবে: প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনে কঠোরভাবে পরিবেশ সুরক্ষা বিধি মানতে এবং যথাযথ মান বজায় রাখতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) কঠোর থাকতে হবে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং কাউন্সিলের সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত জলাশয় ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা রাখতেও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াসসহ বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় শিল্পাঞ্চলগুলোতে কৃত্রিম বনায়নের তাগিদ দেন শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন।

বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সংস্থার কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর একটি উপস্থাপনা পেশ করেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?