,

কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে শোনালেন রওশন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তার কবিতা আবৃত্তি করে এবং গান গেয়ে শোনালেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির স্মৃতি বিজড়িত নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তব্য প্রদানের সময় কবিতা আবৃত্তি ও গান গেয়ে শোনান তিনি।

নজরুল ইসলামের লেখা ‘কাণ্ডারি হুঁশিয়ার’ ও শিশুদের ছড়া ‘কাঠবিড়ালী’ আবৃত্তি করেন বিরোধীদলীয় নেত্রী। এছাড়া ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ’- গানটিও গেয়ে শোনান তিনি।

শান্তিনিকেতনের আদলে ত্রিশালে নজরুলনিকেতন গড়ে তোলা হবে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, কাজী নজরুল ইসলাম পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকেতুর মতো আবির্ভাব হন। তাঁর গান ও কবিতা স্বাধীনতাসংগ্রামে বাঙালির প্রেরণা যোগায়।

তিনি বলেন, নজরুল তার লেখনীর মাধ্যমে এই দেশের মানুষকে জাগ্রত করেন। তিনি পরাধীন বাংলাকে স্বাধীন করতে তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে চেষ্টা চালিয়ে গেছেন। তিনি তাঁর চিন্তাচেতনা লেখনীর মধ্য দিয়ে সমাজের মানুষের কাছে পৌঁছে দেন।

বিরোধীদলীয় নেত্রী বলেন, জাতীয় কবি মুসলমানদের জন্য যেমন লিখেছেন অসংখ্য হামদ-নাত-গজল, তেমনি করে হিন্দু সম্প্রদায়ের জন্য লিখেছেন শ্যামাসংগীত। অসাম্প্রদায়িক একটি দেশ গড়তে চেয়েছিলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম, সালাউদ্দিন মুক্তি, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, নজরুল গবেষক অনুপম হায়াত, ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?