বিএনপি মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করছে
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নিমূলে কঠোর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এ নিয়ে যখন জনমনে স্বস্থি ফিরছে, সেই সময় বিএনপি নেতাদের দেয়া বক্তব্য মূলত মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করছে। বিএনপি কখনও দেশের ও মানুষে মঙ্গল চায়না সেটা আবারও প্রমান হলো।
বিএনপির বক্তব্য মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। দেশের সার্থে মাদক নিয়ে বিএনপিকে রাজনীতি না করার অনুরোধ জানিয়ে হানিফ বলেন, মাদক ব্যবসায়ীদের কোন দল নেই। মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেন সরকার তাদের বিরুদ্ধে কঠোর হবে। শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার শহরের চৌড়হাসে জেলার কেন্দ্রীয় ঈদগাহ’র উন্নয়ন কাজের উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে শেখ হাসিনার বৈঠক আমাদের মর্যাদা বাড়িয়েছে, সেই বৈঠকও বিএনপি সহ্য করতে পারছে না, বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখনই জানতে চান তারা। প্রধানমন্ত্রী সফর থেকে ফিরে কি আলোচনা হয়েছে অতীতের মত এবার নিশ্চয় জাতীর কাছে তুলে ধরবেন। কিন্তু তাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাবস্থায় পানি চুক্তি নিয়ে ভারত সফরে গিয়েছিলেন। কিন্তু সেই বিষয়ে আলোচনা করতেই তিনি ভ‚লে গিয়েছিলেন। এমন দায়িত্বজ্ঞানহীন দলের নেতাদের মুখে এসব কথা মানায় না।
পরে তিনি ঈদগাহ’র ঢালায় কাজের উদ্বোধন করেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।











