,

‘বেয়াই ছাড় পায়নি, প্রমাণ হলে বদিসহ অন্যরাও রেহাই পাবে না’

news-image

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে গতকাল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য আকতার কামালের (৪১) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। লাশের পাশে এক হাজার ইয়াবা, একটি এলজি ও চারটি গুলি পড়েছিল। প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে আকতার কামাল নিহত হয়েছেন বলে পুলিশের ধারণা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও গডফাদার ছিলেন।

জানা যায়, মৃত আকতার কামাল নাকি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির বেয়াই।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ প্রমাণিত হলে তিনি ছাড় পাবেন না। তিনি বলেন, ‘বদির বিরুদ্ধে যদি অপরাধ-অভিযোগ প্রমাণিত হয়, বদির বেয়াই যেমন ছাড় পায়নি, বদিসহ আওয়ামী লীগ-বিএনপির বা অন্য দলের যারা যারাই জড়িত কেউ রেহাই পাবে না।’

ঈদকে সামনে রেখে আজ শনিবার সাভারের আশুলিয়ায় সড়কের উন্নয়ন কাজের পরিদর্শনে গিয়ে সাংবদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে। কেবলমাত্র রাজনৈতিকভাবে মতলববাজরা এ অভিযানের সমালোচনা করছে। মন্ত্রী বলেন, মাদকের সঙ্গে অস্ত্র, কালোটাকা সবই জড়িত। এই মাদক আগামী প্রজন্মকে ধবংস করছে।

পৃথিবীর বিভিন্ন দেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসায়ীরা শক্তিশালী। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি করবে আর তারা কি তখন জুঁই ফুলের গান গাইবে?’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর