,

সরকারের ফ্যাসিবাদী আচরণ মানবাধিকারের পরিপন্থী : জামায়াত

news-image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আবদুল গফুরসহ অন্যান্য জামায়াত নেতাদের গ্রেফতার সরকারের ফ্যাসিবাদী আচরণ মানবাধিকারের পরিপন্থী। কুষ্টিয়া জেলার মীরপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল গফুরসহ জামায়াতে ইসলামীর ৪ জন নেতা-কর্মীকে গত ২৫ মে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমীর এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন, আবদুল গফুর কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর ও একজন জনপ্রিয় নেতা। তিনি তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একবার কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার জনপ্রিয়তার কারণেই তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ গ্রেফতারের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। গফুরসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?