,

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজরুল এখনও প্রাসঙ্গিক

news-image

ডেস্ক রিপোর্ট : দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফখরুল বলেন, কবি নজরুল আমাদের বিদ্রোহ শিখিয়েছেন, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, তাতেও ছিল তারই অনুপ্রেরণা। আজ খালেদা জিয়া কারারুদ্ধ। তাই নজরুল আজও প্রাসঙ্গিক।

গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারসহ বিএনপি এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতাকর্মীরা এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পক্ষে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুস সামাদ, অধ্যাপক সৌমিত্র শেখর, রেজিস্ট্রার এনামুজ্জামান, প্রক্টর একেএম গোলাম রাব্বানিসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর