,

ক্রসফায়ারে হত্যা বিনা বিচারে হত্যার সামিল : জেএসডি

news-image

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, মাদক ব্যবসায়ী হিসাবে সন্দেহভাজনদের ক্রসফায়ারে হত্যার পরিবর্তে গ্রেফতার ও বিচারের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ক্রসফায়ারে হত্যা বিনা বিচারে হত্যার সামিল। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জেএসডি’র নেতৃদ্বয় এসব কথা বলেন।

জেএসডি’র নেতৃদ্বয় বলেন, ক্রসফায়ারে হত্যা মাধ্যমে অনেক নিরপরাধ ও আক্রোশ বশত: অনেক প্রতিপক্ষের লোকও হত্যার শিকার হতে পারে। এটা সম্পূর্ণরূপে ন্যায় বিচার ও মানবাধিকারের পরিপন্থী। অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনতে পারা আমাদের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অদক্ষতা হিসাবেই দেশে ও বিদেশে বিবেচিত হবে।

নেতৃদ্বয় আরও বলেন, মাদক বিরোধী অভিযান প্রশংসনীয় হলেও প্রক্রিয়াগত কারনে তা যাতে উদ্দেশ্যমুলকভাবে বিরোধী পক্ষকে দমন করার কৌশল হিসাবে বিবেচিত না হয় তার জন্যই সরকারকে ক্রসফায়ার পদ্ধতি বন্ধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?