,

বদি কেন, সরকারি দলের যতই প্রভাশালী হোক আইনের আওতায় আনা হবে : সেতুমন্ত্রী

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেবল সংসদ সদস্য আবদুর রহমান বদি কেনো, সরকারি দলের যতই প্রভাশালী হোক প্রমাণ পেলে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থন করে না ।

বৃহস্পতিবার ( ২৪মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউ, সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মাদকবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী নিজে মাদকবিরোধী অভিযানে সমর্থন জানিয়েছে, সেই অভিযানের অবশ্যই সমর্থন করি । কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আওয়ামী লীগ। মাদকের সাথে যত ক্ষমতাশালী জড়িত থাক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না তাদের কে আইনের আওতায় আনা হবে।

মাদকের সাথে (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি জড়িত আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন সাংসদকে প্রমাণ ছাড়া কখনো গ্রেফতার করা যায় না । কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। সংসদ সদস্য বদির যদি জড়িত থাকে প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না সে যত শক্তিশালীই হোক।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সচ্চার হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপি কাছে তখন এটা ভাল লাগছে না। সরকার কোনো ভালো কাজই বিএনপির লাগেনা। জনগণের কাছে প্রশংসিত হলেও বিএনপির কাছে ভালো লাগেনা। মাদক বিরোধী দের কাছে অস্ত্র আছে তার একটি শক্তিশালী চক্র তখনই নীরব ভূমিকা পালন করতে পারে না।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?