,

২ মামলায় খালেদার জিয়ার জামিন শুনানি দুপুরে

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় হত্যা ও নড়াইলে মানহানির একটি মামলায় আবারও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি আজ বুধবার দুপুরে শুরু হবে। দুপুর দুইটায় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার এ দুটি মামলায় খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।

অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের আলাদা অভিযোগে ঢাকায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এ দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ১৭ মে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারিক আদালত।
গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদন দুটি দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আগামী রোববার ওই বেঞ্চের কার্যতালিকায় জামিন আবেদন দুটি আসতে পারে বলে তারা জানিয়েছেন।

গতকাল সব মামলাতেই খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, এহসানুর রহমান, মাসুদ রানা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নিতে হবে। পাশাপাশি তিনটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?