,

ক্রসফায়ার নয়, মাদকবিরোধী অভিযান হতে হবে নন-পলিটিক্যাল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানে ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর মাধ্যমে দেশে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি মাদকবিরোধী অভিযান চায়, তবে সেটা নন-পলিটিক্যাল হতে হবে, ক্রসফায়ার নয়। অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

ফখরুল অভিযোগ করেন, আসন্ন গাজীপুর সিটি নির্বাচনকে সরকার গোলকধাধার মধ্যে ফেলেছে। সেখানকার পুলিশ সুপার চিহ্নিত আওয়ামী লীগের। তাকে রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তাকে মিথ্যা, সাজানো মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। সরকার তাকে জামিন দিতে গড়িমসি করছে।

সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে ফখরুল অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে চলছে।
এ সময় সেখানে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?