,

মাদক ব্যবসায়ী আর জুয়াড়িদের স্বর্গরাজ্য আখাউড়া রেল স্টেশন

news-image

পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন। এ স্টেশনের পাশে রেলওয়ে কর্মীদের জন্য নির্মাণ করা কলোনির ঘরগুলো এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পরিত্যক্ত ঘরে এখন মাদক ব্যবসায়ী এবং জুয়াড়িদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

অবশ্য, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ মাদকের আস্তানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের পাশে ১৯ শতকের মাঝামাঝি সময়ে কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় আবাসিক কলোনি। বর্তমানে এখানকার অন্তত ৩০টি পাকা ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব পরিত্যক্ত ঘরসহ রেলস্টেশন এলাকায় অবাধে মাদকসেবন করছে বিভিন্ন স্থান থেকে আসা মাদকসেবীরা। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রতিদিন বেচাকেনা হয় হাজার হাজার টাকার মাদকদ্রব্য।

স্থানীয় একজন বলেন, ‘বিভিন্ন সময় প্রশাসন এদের ধরার পর টাকা নিয়ে ছেড়ে দেয়। প্রশাসন যদি চায় এটি সুন্দরভাবে নির্মূল করা সম্ভব।

তবে আখাউড়া রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দাবি, মাদকের আস্তানা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম রেলওয়ে জেলা ‘আখাউড়া সার্কেল’ সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ‘আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে অভিযান চালাচ্ছি। অনেককেই ধরেছি, তাদের আমরা কোর্টে চালানও করে দিয়েছি। এখন বিষয়টা অনেকটা নিয়ন্ত্রিত।’

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেন, ‘রেলওয়ের স্টেট অফিসের সহায়তায় তালিকা করছি। তালিকা হওয়ার পর আমাদের নির্দিষ্ট আইন আছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’

আখাউড়া নাগরিক কমিটির তথ্যমতে, রেলওয়ে স্টেশন এলাকায় অন্তত ৩০টি মাদকের আস্তানা রয়েছে। যেখানে প্রতিদিন শতাধিক মাদকসেবী আড্ডা দেয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর