,

আখাউড়ায় বোনকে কুপিয়ে জখম করল মাদকাসক্ত ভাই

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় বোনকে কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত এক  ভাই।  শনিবার বিকেলে পৌর এলাকার দেবগ্রামে এ ঘটনা ঘটে। আহত নিলুফা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ল্যাব অ্যাইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আজ রবিবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
পারিবারিক সূত্র জানায়, দেবগ্রাম দক্ষিণ পূর্ব পাড়ার আব্দুল করিমের দ্বিতীয় ছেলে মো. আল আমিন রাজু মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তিনি বাবা-মায়ের উপর চড়াও হন। গতকাল শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার আপন বোন নিলুফাকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় নিলুফা ইয়াসমিনকে প্রথমে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ল্যাব অ্যাইড হাসপাতালে নেয়া হয়।
রাজুর মা জানান, ওনার চোখের সামনেই মেয়ের উপর হামলার এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা করবেন। আহত নিলুফার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ার ল্যাব অ্যাইড হাসপাতালে চিকিৎসাকে দেওয়া হচ্ছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার আজ  দুপুরে জানান, এ ধরণের কোনো ঘটনার কথা তার জানা নেই। তবে অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক