,

খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে—-মো:আলী আফরোজ 

news-image
বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ বলেন, যেই মুখে মা সে মুখে মাদক না। খেলাধূলা যুবকদেরকে মাদক থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমে মানুষের ক্রমবিকাশ ঘটে।খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। তাই যুবকদের মাদক ছেড়ে খেলাধূলায় আগ্রহী হতে হবে।
শুক্রবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ফুটবল টুর্নামেন্ট -২০১৮ এর উদ্বোধনী খেলায় উপজেলার দাউদপুর স্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সভাপতি আইনজীবি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন, চান্দুরা ইউপির চেয়াম্যান এম এ শামিউল হক চৌধুরী, চর ইসলামপুর ইউপির চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভূঁইয়া, ইছাপুরা ইউপির চেয়ারম্যান মোঃ জিয়াউল হক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তারা মিয়া প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন সিঙ্গারবিল ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চরইসলামপুর ফুটবল একাদশ । ঘন্টাব্যাপী খেলায় অংশ গ্রহণ করে জয়লাভ করেন চর ইসলামপুর ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেনে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফখরিয়া আহমেদ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক