,

সরাইলে পুলিশের পক্ষ থেকে  সংর্বধনা  দেওয়া হল দোকানদারকে 

news-image
সরাইল প্রতিনিধি :  সরাইল উপজেলায় একটি মুদি ও প্রসাধনী দোকানদারকে সংর্বধনা দিলেন পুলিশ। উপজেলার বড় দেওয়ান পাড়া এলাকায় ঠাকুর ষ্টোর নামে এক দোকানের মালিককে রোববার বিকালে এ সংবর্ধনা দেয়া হয়।
সরাইল সার্কেলের পক্ষ থেকে এএসপি মোঃ মনিরুজ্জামান ফকির জানান, একদিন অবসর সময়ে ঐ এলাকায় ঘুরতে যাই হঠাৎ করে দেখেতে পায় একটি দোকানের সামনে লেখা নো স্মুকিং এবং বাংলাতে স্টিকারে লেখা রয়েছে সিগারেট মুক্ত দোকান। তা দেখে খুবই ভালো লাগল। এটি একটি ভালো দিক। সমাজ ও দেশকে মাদকমুক্ত রাখতে এটি একটি দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, মাদকের মূলে রয়েছে সিগারেট, তাই যুব সমাজ এবং ছাত্র সমাজকে মাদকের ভয়াল তাবা থেকে রক্ষা করার জন্য সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসা দরকার। মাদক হলো সকল প্রকার অপকর্মের মূল। ঠাকুর ষ্টোরের মালিক মোঃ শফিকুল ইসলাম ঠাকুর যে সচেতনার কাজটি কয়েছেন এটি একটি মহৎ উদ্যোগ। এই ভাবে যদি সব এলাকায় মাদকের বিরুদ্ধে দোকানে স্টিকার লাগিয়ে প্রচার এবং সিগারেট মুক্ত দোকান গড়া যেত। নিশ্চয় এদেশকে মাদক মুক্ত করা সম্ভব হতো। ঠাকুর ষ্টোরের মালিক মোঃ শফিকুল ইসলাম ঠাকুরকে ফুলেল সংবর্ধনা দেয় সরাইল সার্কেলের এএসপি মোঃ মনিরুজ্জামান ফরিদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন সহ সরাইল থানার পুলিশে অনেক কর্মকর্তা। এছাড়াও এলাকার যুব এবং ছাত্র সমাজের অনেকেই উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক