,

আজ সারা দেশে বিএনপির বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। শনিবার সকালে পুলিশবেষ্টিত নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে দেড় শতাধিক নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। হামলায় ২৫০ নেতাকর্মীকে আহত হয়েছে। এই হামলার প্রতিবাদে আজ সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে। ঢাকা মহানগরীতে থানায় থানায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এর আগে কালো পতাকা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে কালো পতাকা প্রদর্শন শুরু হলে বাধা দেয় পুলিশ। এর এক পর্যায়ে লাঠিপেটা করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। ব্যবহার করা হয় জলকামান। এতে অনেকেই আহত হন।

পরে কার্যালয়ের মধ্যে এক বৈঠক শেষে বের হলেই আটক করা হয় দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ কয়েকজনকে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি দেয় বিএনপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী