,

বিজয়নগরে সিএনজি চাপায় স্কুল ছাত্র গুরুতর আহত

news-image

বিজয়নগর  প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নরে নিদারবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মোঃ রবিন (৬) সিএনজি চাপায় গুরুতর আহত হয়েছে। আজ রবিবার সকালে সে স্কুলের আসার পথে দেওয়ান বাজারের দক্ষিণ পাশে রাস্তা পারাপারের সময় সিএনজিতে চাপা পড়ে।  পথচারীরা তাকে দেখে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসারর জন্য পার্শ্ববর্তী বাজারে নেওয়ার পর ছাত্রের অবস্থায় গুরুতর দেখে তাৎক্ষনিকভাবে জেলা সদরে পাঠানো হয়েছে।

এদিকে সিএনজি চাপায়  স্কুল ছাত্র আহতের খবর পেয়ে সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক/শিক্ষিকা এবং স্থানীয়রা বিক্ষোভ করেন। এতে করে হরষপুর – সিঙ্গাবিল এবং হরষপুর  – মির্জাপুর সড়কে প্রায় ঘন্টা ব্যাপী সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ঘটনার সঙ্গে সঙ্গে সিএনজি গাড়ীটি আটক করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ মাছুমা আক্তার নিশ্চিত করেছেন।

বিক্ষোভ প্রায় ঘন্টা ব্যাপী চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সারুয়ার রহমান ভূইঁয়া উপস্থিত হয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন। এবং শিক্ষার্থীদের যার যার শ্রেণি কক্ষে ফিরে যাওয়ার জন্য আহবান জানান।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক