রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে উপজেলা নিবার্হী অফিসারের বদলি প্রত্যাহারের দাবিতে,  মহাসড়কে  যানজট

news-image

সন্তোষ চন্দ্র সূত্রধর : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছারের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধনের এক পর্যায়ে অবরোধ ও রাস্তায় টায়ার জ¦ালিয়ে আগুন দিয়েছে এলাকাবাসী। এসময় রাস্তার দু’পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দূর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

রোববার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার আশুগঞ্জ গোলচত্তর এলাকায় মানববন্ধনে অংশগ্রহন করে এলাকাবাসী। এসময় প্রতিবাদি জনতা গোলচত্তর ও রেলগেইট এলাকায় মহাসড়কে টায়ার জ্বালীয়ে আগুন দেয় ও মহাসড়ক অবরোধ করে । পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মানববন্ধনে সচেতন এলাকাবাসীর ব্যানারে অংশগ্রহন করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আশুগঞ্জ কমান্ড, জাগ্রত আশুগঞ্জবাসী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জাদুর শহর আশুগঞ্জ, আশুগঞ্জ উদ্যোক্তা ফোরাম, নবীন যুব সংঘ, ঘাতক দালাল নির্মূল কমিটি আশুগঞ্জ, উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই শহ¯্রাধীক লোকজন অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী। এসময় বক্তারা জানান, অবিলম্বে আশুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছারের বদলীর আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা হরতালসহ আরো কঠোর আন্দোলনের হুসিয়ারী জানান। ইউএনওর বদলী প্রত্যাহার করা না হলে সোমবার সকাল থেকে উপজেলার কোন সভায় যোগদান না করার কথাও জানান চেয়ারম্যানরা।

প্রসঙ্গত, আশুগঞ্জে সরকারী জায়গায় অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের রোষানলে পড়েন উপজেলা নির্বাহী আিফসার আমিরুল কায়ছার। এরই ধারাবাহিকতায় একটি মিথ্য অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে চট্্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোমিনুর রশিদ আমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে বান্দরবন পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বদলি করা হয়েছে। তাকে বদলির আদেশটি আশুগঞ্জ আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ লোকজন তাকে বদলির বিষয়টিকে অবৈধ দখলদারদের কাছে সততার পরাজয় বলে মনে করছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ