,

১৯ দফা দাবিতে আশুগঞ্জ সার কারখানারশ্রমিক-কর্মচারীদের মাবববন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : গ্যাস সরবরাহ ও মুজরি কমিশন বাস্তবায়নসহ ১৯ দফা দাবিতে মাবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। রবিবার  কারখানার প্রধান ফটকের সামনে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধনে কারখানার সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা হাতে হাত ধরে দীর্ঘ এ মানববন্ধন রচনা করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কারখানা প্রধান সড়ক পদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে গিয়ে ঘেরাও করে।

পরে সমাবাশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাইফুদ্দিন ফারুকী, সহ-সভাপতি তৈমুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক জাহিদুর রহমান, সহ-সাধারন সম্পাদক শামীম আরিফ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালের ১৯ এপ্রিল থেকে আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে সরকার। দীর্ঘ কারখানা বন্ধ থাকায় কারখানার শ্রমিকরা ঠিকমতো বোনাস ও লভ্যাংশ পাচ্ছে না। এ কারনে শ্রমিকরা চরম অর্থ সংকটে আছেন তারা। এছাড়া সর্বনিম্ন ৮৭৫০টাকা মুজরি নির্ধারন করে প্রস্তাবিত জাতীয় মুজরি স্কেল বাস্তবায়নসহ ১৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। দ্রুত তাদের দাবি মানা না হলে কর্মবিরতীসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে শ্রমিকরা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক