,

আশুগঞ্জের  জনকল্যাণ সমিতির উদ্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জের তারুয়া উদীয়মান জনকল্যাণ সমিতির উদ্যোগে আজ শনিবার বিকালে শাহ হারুনঅর রশিদ মার্কেট প্রাঙ্গনে মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু । প্রধান অতিথির বক্তৃতায় আলমামুন সরকার বলেন,সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে। আরএরই প্রভাব পড়েছে গ্রাম গঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
তিনি নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। তারুয়া উদীয়মান জনকল্যাণ সমিতির সভাপতি হাজী শাহ মোঃ দিলশাদ মাহমুদের সভাপতিত্বে বক্তৃতা করেন সমাজ সেবক হামিদুর রহমান মিয়াজী, হাজী সুরুজ মিয়া, শাহ মোঃ আবুল কালাম আজাদ, তালশহর হাই স্কুলের শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন, শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোঃ নুরুল হক,খলাপাড়া মাদ্রাসার সুপার পীরজাদা মোঃ মিজানুর রহমান, তারুয়া উদীয়মান জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ সেলিমমিয়া।অনুষ্ঠান পরিচালনা করেন এস এম ইকবাল।

অনুষ্ঠানে তারুয়া ও শরিফপুর ইউনিয়নের জে এস সি , পিএসসি তে জিপিএ প্রাপ্তও বিভিন্ন শ্রেণীতে প্রথমস্থান অর্জনকারী ৭৪জন শিক্ষার্থীদের সংবর্ধনাওপুরষ্কার প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক