,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় শহরের স্টেশন রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে হামলার ঘটনাটি ঘটে। এ সময় কার্যালয়ের দরজা-জানালা ভাংচুর ও ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলা হয়।
এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি জানান, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।আমরা দোষীদের গ্রেফতার দাবী করছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, কার্যালয় ভাংচুরের ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি প্রকৃত দোষীদের  আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক