,

ইভটিজিংকে কেন্দ্র করে হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলায় গ্রেপ্তার-৩

news-image
মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা বরকে মারধোর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।  ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে  উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট গ্রামে। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে।
রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মাসুক, জুয়েল,তানভীর নামক ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
খবর পেয়ে  শনিবার সকালে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন ভূইয়া বকুল, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার বিকেলে রাউৎহাট গ্রামের হরিজন সম্প্রদায়ের জহরলাল ঋষির ছেলে হুমেন ঋষি বিয়ে করতে সদর উপজেলার মজলিশপুর গ্রামে যাওয়ার সময় একই গ্রামের জামাল মিয়া ছেলে তপু- (২২) বরযাত্রী রেখা ঋষিকে ইভটিজিং করে। এসময় কিশোরীর বড় ভাই রায়মন ঋষি প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ইভটিজার তপু  মোবাইল ফোনে পার্শ্ববর্তী নেমতাবাদ-মনিচং ও চান্দাইসার গ্রামের কতিপয় যুবক এনে বিয়ে বাড়িসহ হরিজন সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা বর হুমেন ঋষিকে মারধোর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় হরিজন সম্প্রদায়ের ৫ জন আহত হয়। আহত অবস্থায় রায়মন ঋষি-(২৫) কে প্রথমে কসবা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন  বলেন, রাতেই অভিযান চালিয়ে  ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ঘটনায় ক্ষতিগ্রস্থ  জহরলাল ঋষি বাদী হয়ে ১৬জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি