,

আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে প্রচারনা , বিএনপি নেতা বহিষ্কার

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে  নির্বাচনী প্রচার করার কারণে  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি নেতা সৈয়দ নৌওশাদ উল্লাহকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার  বিকেলে এক জরুরি সভায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। সৈয়দ নৌওশাদ উল্লাহ জেলার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির ১০নং গোকর্ণ ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান স্বাক্ষরিত  চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে বিভিন্ন প্রচার ও গণসংযোগ করে আসছেন নৌওশাদ। বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে নিয়মিত প্রচার হয়েছে। যার ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক