,

২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা  দিবসে র‌্যাবের মহড়া

news-image
বিশেষ প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারীকে ঘিরে নাশকতা এড়াতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা সতর্ক অবস্থানে থেকে বিভিন্ন শহীদ মিনার ও মহাসড়ক গুলোতে টহল বৃদ্ধি করেছে।

মঙ্গলবার বিকালে র‌্যাবের বিভিন্ন টিম কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে টহলসহ বিভিন্ন শহীদ মিনারে সতর্ক পাহাড়ায় থাকতে দেখা গেছে।

অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত নামাদামি হোটেল-রেস্তোরা গুলোর সামনেও অবস্থান নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক চন্দন কুমার দেবনাথ ও সহকারি পরিচালক এএসপি জুনাঈদের নেতৃত্বে সতর্কতা অভিযান অব্যহত রয়েছে।

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক চন্দন কুমার দেবনাথ জানান, সারাদেশে র‌্যাব অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রয়েছে।

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে মানুষজন শহীদ মিনারে যেন নিবিঘ্নে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পারে সেই জন্য বিভিন্ন এলাকায় র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ শহীদ মিনার গুলোতে র‌্যাবের পাহাড়া জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি