বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির বিক্ষোভ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদকসহ আটক- ৪

news-image

বিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার ও মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার সকালে শহরের টান বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালাইশ্রী পাড়ায় এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। এ সময় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবী জানান। এদিকে পুলিশ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশিকুল ইসলাম সুমন, জেলা যুবদল নেতা ওসমান ও সাবেক কমিশনার ফারুক মিয়াকে আটক করেছে।

ব্রাহ্মনবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের প্রত্যেকের বিরোদ্ধেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল