বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে মাদকসহ আটক ২, সিএনজি জব্দ

news-image

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পৃথক দুটি স্থান থেকে মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।

 রবিবার রাতে ও সোমবার সকালে উপজেলার মেরাশানী রেলগেইট থেকে ইয়াসিন মিয়াকে পুলিশ ও উপজেলার সিঙ্গারবিল রেলক্রসিং থেকে শাহিন মিয়াকে আটক করেছে বিজিবি।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৩০পিস ইয়াবাসহ ইয়াসিন মিয়া(৩০) নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক কবির হোসেন, তপন চন্দ্র সাহা ও সহকারি উপ-পরিদর্শক কাজী হাবিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মেরাশানী রেলগেইট থেকে তাকে আটক করে। সে ব্রা‏হ্মণবাড়িয়া মধ্যপাড়ার সাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।

অপর দিকে সোমবার সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)ও সুবেদার আবুল হাসেম উপজেলার সিঙ্গারবিল রেলক্রসিং থেকে সিএনজি তল্লাশী করে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৯৫পিস ইয়াবাসহ শাহিন মিয়া(৩০) নামক এক যুবককে আটক করে। এ সময় একটি সিএনজি (ব্রা‏হ্মণবাড়িয়া থ-১১-৩৩৫৩) গাড়ী জব্দ করা হয়। সে উপজেরার কাশিনগরের মিকাইল মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক