,

আহত স্কুল ছাত্র নাজমুলের পাশে রংধনু বয়েজ ক্লাব

news-image

অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত শহরের তিতাসপাড়ার তৃতীয় শ্রেনীর ছাত্র নাজমুল (৮) এর চিকিৎসা সহায়তায় মেড্ডা রংধনু বয়েজ ক্লাব ৫ হাজার টাকা দিয়েছে। গতকাল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন নাজমুলের পিতা রিক্সাচালক মোস্তফার (৩৫) হাতে চিকিৎসা সহায়তায় এই টাকা তুলে দেন রংধনুর কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন রংধনু বয়েজ ক্লাবের উপদেষ্টা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এফ আই ফারুক বেপারী, সভাপতি সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ ইমন, অর্থ সম্পাদক রহমত উল্লাহ, রঙ্গনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও সংগঠনের সদস্য আশরাফ, আরিফ, রোমান, জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সন্তানের চিকিৎসার জন্যে দরিদ্র মোস্তফা তার আয় রোজগারের একমাত্র অবলম্বন রিক্সাটি বিক্রি করে দেন। নাজমুলের মা সাজেদা খাতুন (৩০) বিভিন্ন বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। রিক্সা বিক্রির প্রায় ৫০ হাজার টাকা সন্তানের চিকিৎসার পিছনে ইতিমধ্যে ব্যয় করেছেন। নাজমুলের যে শারীরিক অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হতে পারে তাকে।

কিন্তু তার চিকিৎসায় খরচ করার মত আর কোনো সামর্থ নেই দরিদ্র এই পরিবারটির। ডাক্তার শ্যামল রঞ্জন দেবনাথ জানিয়েছেন- উন্নত চিকিৎসার জন্য নাজমুলকে ঢাকায় প্রেরন করা হতে পারে। নাজমুলের বাবা এক রুমের ভাড়া বাসায় মেড্ডা তিতাসপাড়ায় থাকেন, গ্রামের বাড়ি নাসিরনগর থানার চাপড়তলা গ্রামে। তার তিন সন্তানের মধ্যে নাজমুল দ্বিতীয়, বড় ছেলে ঢাকায় একটি হোটেলের কর্মচারী আর ছোট মেয়ে প্রথম শ্রেনীতে পড়ে।

নাজমুল জেলা সদর হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের ০৫ নম্বর বেডে গত ৯ই ফেব্রুয়ারী থেকে ভর্তি রয়েছে। সন্তানের চিকিৎসার জন্য তার পিতা বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর