,

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে আহত ৮

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে  অন্তত ৮ জন  আহত হয়েছে। আজ রোববার  সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে মীরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মোশারফ (৩৫), উজ্জল,  মাহফুজ,  আতিকুল, রমজান, নজরুলসহ আরো কয়েকজন।আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ  প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার বিকেলে মীরহাটি এলাকার নোয়াবাড়ির গিয়াস মিয়া জমিতে পানি দিতে গেলে পাঠানপাড়ার খন্দকার বাড়ির রাসেলের সঙ্গে বাকবিতন্ডা হয়।  এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে  জড়িয়ে পড়ে।  এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক