,

চাহিদা অনুযায়ী জ্বালানী পেলে গ্রীস্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব-খালেদ মাহমুদ

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : চাহিদা অনুযায়ী জ্বালানী পেলে গ্রীস্ম মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আশুগঞ্জ বিদ্যৎ কেন্দ্র কোম্পানী লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। আগামী ২০২১ সালের আগেই দেশের শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হবে বলে তিনি জানান। এ ছাড়া আশুগঞ্জে ১৩শ মেগাওয়াটের নতুন কয়লা ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের পরিকল্পনা নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী গোলাম কিবরিয়া, কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুল্লাহ।

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পিএন্ডপি) প্রকৌশলী অজিত কুমার সূত্রধর, নির্বাহী পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী এ.কে.এম ইয়াকুব, নির্বাহী পরিচালক (অর্থ) মাহফুজুল হক, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (সাউথ) প্রকৌশলী আব্দুস সামাদ, আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট (সাউথ) প্রকৌশলী ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস।

বিদ্যুত কেন্দ্র মাঠে ক্রীড়া প্রতিযোগীতায় ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক