,

খালেদার রায়ের কপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যেই মিলবে-ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী 

news-image
তৌহিদুর রহমান নিটল : খালেদার রায়ের কপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যেই মিলবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, আদালত থেকে রায়ের কপি দেওয়া হচ্ছে না বলে বিএনপির আইনজীবীরা যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। রায়ের কপি যখন বিজ্ঞ আদালত তৈরি করবেন, তখন দিবেন। এর সঙ্গে সরকারের কোনো সংশিষ্টতা নেই। সে ক্ষেত্রে ৬৩২ পাতার রায় যুক্তি সঙ্গতভাবে যতটুকু সময় লাগে ততটুটু সময়ের মধ্যে দেওয়া হবে।
শুক্রবার  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও  বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এতিমের টাকা মারে না। আমরা এতিমের সঙ্গে থাকি। এতিমরা আমাদের সন্তান।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনএ) হাসিনা ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, মন্ত্রীর ব্যক্তিগত এপিএস অ্যাডভোকেট রাশেদ কায়সার জীবন,  কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল,  উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক