,

আখাউড়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image
আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : আখাউড়ায় শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি দল অংশ নেয়।

তিনটি স্তরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক স্তরে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ১ম হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও আয়োজন সমন্বয় কমিটির আহবায়ক মোহাম্মদ শামছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও সদস্য সচিব, আয়োজন সমন্বয় কমিটি জেসমিন সুলতানা। উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী দলগুলো আরও উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান  বলেন, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক