,

কসবায় নানা অপকর্মের জন্য   প্রধান শিক্ষিকাকে বদলির দাবি

news-image
কসবা প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহার, অনিয়মের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুটি ইউনিয়নের কালামুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী আক্তারের  বদলির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের কালামুড়িয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন কুটি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, এম এ মতিন, আনোয়ার হোসেন নসু মিয়া, রউফ মিয়া, সোহাগ খান, মো. শাহ আলম, তারু মিয়া, সানু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী আক্তারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে বদলির জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করা হয়েছে। কিন্ত শেফালী আক্তারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ প্রধান শিক্ষিকার বদলি ও কোনো প্রতিকার নেয়া হয়নি। অবিলম্বে তার বদলি চাই বলে দাবি জানান বিক্ষোভকারীরা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক