,

ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা বালু স্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলসহ মোঃ সোহেল মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আবদুল হেকিম মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, বুধবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ, এএসপি জোনাঈদ আফ্রাদ ও এএসপি মোঃ তফিকুল আলম এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল বি-বাড়িয়া জেলার সদর থানার পূর্ব মেড্ডা বালু ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে। এসময় গাড়ি তল্লাশি করে প্রাইভেটকারের পিছনের ডালার ভেতর থেকে ৪১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এঘটনায় গাড়ি চালক মোঃ সোহেল মিয়াকে আসামী করে উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক