,

প্রতিবন্ধীরা এখন আর বোঝা নয় দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন-ডেপুটি স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদকবিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস মাঠে ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ও বন্ধু তোমাকে চাই এর যৌথ উদ্যোগে বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ ফেস্টিবাল অফ ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপলস ২০১৮ অয়োজন করা হয়।

বুধবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর বোঝা নয়। তারা সমাজ তথা দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। তাই বিশ্ব ভালবাসা দিবসে প্রতিবন্ধিদের জন্য ভালবাসার যে আয়োজন করা হয়েছে তা অনুকরণীয়। এবাবে প্রতিবন্ধীদের জন্য ভালবাসা ছড়িয়ে পড়ুক সারা দেশে।

বর্ণাঢ্য এই আয়োজনে সেলিব্রটি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার কায়সার হামিদ, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ.ই মামুন, চিত্রনায়ক ফারুক, অভিনেত্রী মেহের আফরোজ শাওন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দু’দেশের প্রতিবন্ধি, হিজড়া এবং অন্ধশিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর