বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক : ডেপুটি স্পিকার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইবো সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহযোগীতায় শহরের পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামে একটি বিউটি পার্লার খোলা হয়েছে। হিজড়ারা এ পার্লার পরিচালনা করবেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফজলে রাব্বি মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল