,

আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়া পৌরসভা মেয়র  তাকজিল খলিফা কাজলকে আহবায়ক করে ২১ সদস্যের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। আহবায়ক কমিটির ১ম যুগ্ন-আহবায়ক হলেন আতাউর রহমান ভূইয়া নাজিম ও ২য় আব্দুল মমিন বাবুল।
সোমবার রাতে ঢাকা বইমেলার যুব জাগরণ মঞ্চে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ নতুন নেতৃবৃন্দের হাতে এই নতুন কমিটির নামের তালিকা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে ২০০৩ সালের পর আখাউড়া উপজেলা যুবলীগের কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। গতকাল নতুন এ কমিটির নাম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ৬ ফেব্রুয়ারী দলীয় প্যাডে স্বাক্ষর করে নতুন এই কমিটির অনুমোদন দেয়। এতে বলা হয়েছে ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সব পর্যায়ের কমিটি গঠন করে সম্মেলন করতে হবে।

উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন, মো. মোরাদ হোসেন, মো. মনির খান, মো আরিফুল হক বাছির, আবু কাউছার ভূইয়া, হাফেজ সৈয়দ জাহাঙ্গীর, মো. জালাল উদ্দিন জালাল,শাহ নোয়াজ ভূইয়া, আবু হাণিফ রানা, ওমর ফারুক, জাহিদ হাসান, সাইফুল ইসলাম খাদেম, ইকবাল হোসেন, মো. রফিকুল ইসলাম খান, মো. আল-আমিন খান, সজিদ শীল, মো সফিক, রাজেশ সাহা ও অ্যাডভোকেট মনির চৌধুরী।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক