,

ব্রাহ্মণবাড়িয়ায়  চাচাত ভাইকে অপহরণেরর  ঘটনায় দুইজন আটক

news-image
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  নেশার টাকার জন্য নেশাগ্রস্ত আপন চাচাতো ভাইয়ের হাতে  অপহরণ হয়েছে শিশু চাচাত ভাই।
পরবর্তীতে দু’লাখ টাকা ও  এন্ড্রোয়েড মোবাইল ফোন মুক্তিপনের  বিনিময়ে ছোট  শিশু ভাইকে মুক্তি দিয়েছে অপহারণকারি ভাই। নেশাগ্রস্থ চাচাত ভাইয়ের নাম  খাইরুল আলম পায়েল (২৫)।তাঁর বাবার নাম শাহ্ আলম মিয়া।
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজন দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, অপহরণকারি পায়েলের বড় ভাই মোয়াজ্জেম আলম জুয়েল(৩০) ও মো. আক্তার মিয়ার ছেলে রিফাত (১৮)।
এ ঘটনায় অপহৃত শিশুটির বাবা মো. কামরুজ্জামান বাদী হয়ে নবীনগর থানায় আটককৃতসহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও অপহ্নত শিশুর পরিবার সূএে জানা যায়, আশফিক জামান উদয় (০৮) ঢাকা উত্তরা স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেনীর ছাত্র। উদয় বাবা তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে  স্ব-পরিবারে ঢাকা থেকে নবীগরের বাড়িতে আসে। উদয় বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল সেই সময় পায়েল হোন্ডা থামিয়ে ছোট ভাইকে ডেকে তুলে নিয়ে যায়। ছেলেকে না পেয়ে বাবা যখন পাগল প্রায় তখনই তার মোবাইলে ভাতিজা পায়েলের রিং বেজে উঠে। তখন মোটা অংকের   মুক্তিপন দাবী করা হয়।
নতুবা শিশু উদয়কে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে ভাতিজার সাথে রফাদফায় দুই লাখ টাকা ও মোবাইল ফোনের বিনিময়ে উপজেলার পশ্চিম ইউনিয়নের নরসিংহপুর গোদারা ঘাট সংলগ্ন খোলা মাঠ থেকে শিশু উদয়কে জীবিত উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনর্চাজ মো. আসলাম শিকদার বলেন, থানায় মামলা হয়েছে। আটকৃতদের জিঙ্গাসাবাদ করে পপরবর্তী আইনগত ব্যবস্হা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে