,

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বএ নিরাপত্তা জোরদার,চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল 

news-image

নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের খবরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় র‌্যাব, পুলিশ ও বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ভৈরব র‌্যাব-১৪ সিপিসি-৩ ক্যাম্প থেকে একটি গাড়ী বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়ক ও  সরাইল বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় র‌্যাব বিশেষ মহড়া প্রদর্শন করেন। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশিপাশি তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক চন্দন দেবনাথের পরিচালনায় মহড়ায় সহকারী পরিচালক জুনাঈদ আফ্রাদ, উপ-সহকারী পরিচালক আসফাকুর রহমান, জিয়াউল হক, শাহিন মিয়া, ও সওদাগর মিয়া সহ র‌্যাবের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

ভৈরব র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক চন্দন দেবনাথ জানান, র‌্যাব ভৈরব ক্যাম্প জঙ্গি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে ধারাবাহিকভাবে কাজ করছেন। র‌্যাব আগামী দিনগুলোতেও জঙ্গি, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সবসময় প্রস্তুত রয়েছে। মহড়া নতুন কিছু নয় এটি একটি ধারবাহিক প্রক্রিয়া। সামনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল