,

পদ্মাসেতুর উপর বসলো দ্বিতীয় স্প্যান

news-image

নিউজ ডেস্ক : পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নম্বর পিলারের উপর রাখা হয়েছে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুটি ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা। এর আগে স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থান করে। দুপুরের দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি পিলার দুইটির লিফটিং ফ্রেম ও বেয়ারিংয়ের উপর বাসানো হয়।

এদিকে, সকালে স্প্যান বহনকারী ক্রেনটি রওনা হওয়ার সময় চারদিকে পলি জমে যায়। পরে ড্রেজার দিয়ে পলি কেটে তা সরিয়ে রওনা হয় ক্রেনটি।

পদ্মাসেতুর প্রকৌশলীরা বাংলানিউজকে জানান, পিলারের উপর স্প্যান বসতে ৩৫ নম্বর পিলার এলাকা থেকে ৩ হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার Tian Yi ক্রেনে করে নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নম্বর পিলার এলাকায়। ৩৮ নম্বর পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে এবং এরই মধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। স্প্যানটি পিলারের উপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা চালানো হবে। রাখার পর সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে স্থায়ীভাবে স্প্যানটি বসতে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর