,

আঙুল ফুটালে কী হয় জানেন?

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেকেরই আঙুল কিংবা দেহের বিভিন্ন অংশের অস্থিসন্ধি ফুটানোর অভ্যাস থাকে। তবে এ অভ্যাস সম্পর্কে অনেকেরই বিস্তারিত জানা নেই। বিশেষজ্ঞরা বলছেন আঙুল কিংবা দেহের যে কোনো অস্থিসন্ধি ফুটানো মোটেই উচিত নয়।

এ বিষয়ে নিউ ইয়র্কের স্পেশিয়াল সার্জারি ইন্টিগ্রেটিভ কেয়ার সেন্টারের চিকিৎসকরা বলেন, ‘ফুটানো বা নিজেই নিজের দেহের কোনো অস্থিসন্ধি সেলফ-অ্যাডজাস্ট করা যদি অভ্যাস হয়ে যায় তাহলে তা দেহের জন্য ক্ষতিকর।’

বিশেষজ্ঞের কথায়, ‘এ জয়েন্টগুলোতে রয়েছে লিগামেন্ট, টেন্ডন ও অন্য সফট টিসুর কাঠামো, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত চাপই এগুলো ভেঙে দিতে পারে।’

অনেকেরই আঙুল ফুটানো শব্দ পছন্দ। যদিও এটি আঙুল ভেঙে ফেলে না। আমাদের দেহের অস্থিসন্ধিগুলোতে থাকে তরল পদার্থ ও নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস। এ তরল পদার্থে চাপ প্রয়োগ করা হলে তা গ্যাসগুলো নির্গমণ করে এবং শব্দ শোনা যায়।

অনেকেরই মেরুদণ্ডের হাড়গুলো ফুটানো অভ্যাস থাকে। এটিও ক্ষতিকর বলে জানান চিকিৎসকরা। এ কাজটি করলে মেরুদণ্ডের মারাত্মক ক্ষতিও হতে পারে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?